শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার
আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (অক্টোবর-২০২৪) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং  চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিএমপি’তে কর্মরত এএসআই (সঃ)/ মোঃ ইসমাইল, কনস্টেবল মোঃ মাসুদুর রহমান, কনস্টেবল মোঃ নুরুল ইসলাম, কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান, কনস্টেবল মোঃ হানিফ তালুকদার ও কনস্টেবল মোঃ হেলাল হোসেন কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com