বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

শরীয়তপুরে বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছুরিকাঘাতে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পান্না বেগম নামের এক শিক্ষিকা আহত হয়েছেন।

নিহত লুৎফা বেগম চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম। এমতাবস্থায় পিছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষিকা পান্না বেগম নামে এক নারী তাঁর গলায় ছুরিকাঘাত করে গভীর ক্ষত করে।

তখন লুৎফার ছেলের বউ আফরোজা বেগম পাষন্ড পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। স্থানীয় লোকজন চলে আসলে পান্না বেগম তাঁর নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন।

পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে হত্যার ঘটনার রহস্য এখনো জানা যায়নি। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com