সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হত্যা মামলা ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার

ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম টমটম চালক জাফর হত্যা মামলায় আসামীদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত হাজী রহিম উল্লাহ সহ ৫ আসামির প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উল্লাহসহ গ্রেফতার ৫ আসামীর প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহ (৬৬) কে শনিবার (১২ অক্টোবর) ঢাকার ধানমন্ডি এলাকার তার বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

২১ বছর সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com