শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফায়ার সার্ভিসকে ইউএস অ্যাম্বাসির উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত ইউ এস অ্যাম্বাসি।

আজ রোববার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস” অনুষ্ঠানে ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লে. কর্নেল মোঃ রেজাউল করিম, প্রধান অতিথির বক্তব্য দেন ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন; সভাপতির বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং কমপ্লেক্স-এর অ্যাডজুটেন্ট মোহাম্মদ মামুন।

এরপর ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে ওয়াটার রেসকিউ ও মেডিক্যাল সরঞ্জামের তালিকা ফায়ার সার্ভিসকে হস্তান্তর করা হয়।

এ সময় ইউএস অ্যাম্বাসির পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

সবশেষে আমন্ত্রিত অতিথিগণ সম্মিলিতভাবে ইকুইপমেন্ট ডিসপ্লে পর্যবেক্ষণ ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৮টি ওয়াটার রেসকিউ বোট, ১১০টি লাইফ ভেস্ট, ২৮টি কাস্টম ব্যাগ, ৮৯টি ক্যারাবিনা, ২০টি বাঁশি, ১২০টি জাম্প স্যুট, ৫ বক্স এন-৯৫ মাস্ক, ১০০টি স্মল ও ১০০টি লার্জ হ্যাজমত মেডিক ব্যাগ।

খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com