সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

মেঘনায় জেলে ও যাত্রীবাহী ট্রলার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার

বরিশালের হিজলার চর মেমানিয়া দালাল বাড়ি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহত রহমান সরদার উপজেলার মেমানিয়ার বাসিন্দা। আহতরা হলেন আহতরা হলেন মাহাতাব সিকদার, বোরহান, আমিনুল মুন্সি। তারা চরমেমানিয়া ও বরজালিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে অবৈধ ভাবে মা ইলিশ শিকারে নামে জেলে ট্রলার। প্রশাসনের ভয়ে জেলে ট্রলারটি বেপরোয়া গতিতে চলতে গিয়ে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলারের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রহমান সরদার নিহত হন।

আহত মাহতাব সিকদার বলেন, তারা কয়েক বন্ধু মিলে নদীতে ট্রলার নিয়ে ঘুড়তে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

এবিষয়ে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রলার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আজ মেঘনা নদীতে আমাদের কোন টহল টিম ছিলনা।

আমাদের রাতে যাওয়ার কথা রয়েছে। তবে ২ টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com