মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৪.৮৩ পেয়ে উর্ত্তীণ হয়েছে।

এ খবর শাহরিয়ারের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে উচ্ছ্বাসের বদলে কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। শাহরিয়ার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

পরিবারের দুই ছেলে-মেয়ের মধ্েয শাহরিয়ার ছিল বড়। সে এবার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল।

ফলাফলের খবর নিশ্চিত করে চাচা আব্দুল মোতালেব বলেন, পরীক্ষা পাশের খবরে কলিজা ফেটে যাচ্ছে।

আমার ভাতিজা আন্দোলনে শহীদ হয়েছে প্রায় তিন মাস আগে। এখন তার পরীক্ষার ফলাফল হয়েছে, সে পাশ করেছে। তিনি আরও বলেন, আমরা দুই ভাইয়ের মধ্েয একটি মাত্র ছেলে সন্তান ছিল শাহরিয়ার। এখন আমাদের দুই ভাইয়ের বংশে আর কোন প্রদীপ নেই।

শহীদ শাহরিয়ার এর বাবা আব্দুল মতিন স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে বতর্মানে ওমরা হজ্ব করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি ছেলের ফলাফলের খবর পেয়েছেন। এর আগে গত ১৮ জুলাই ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়।

শাহরিয়ারের পরিবার জানায়, পরীক্ষার মধ্যে বন্ধ পেয়ে ঢাকায় মায়ের কাছে যায় শাহরিয়ার।

পরে মিরপুর ২ নম্বরে খালার বাসায় বেড়াতে যায়। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেয়। পরে মিরপুর ১০ নম্বরের গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হয় শাহরিয়ার। সেখানে তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com