মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মন্ডপের গেটের ব্যানার ছিঁড়ে পালানো সময়, আটক ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার

রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজের সামনের একটি পূজা মন্ডপের গেইটের সামনের ব্যানার ছিঁড়ে পালানোর সময় এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর চারটার দিকে নগরীর ত্রিনয়নী পূজা মন্ডপের গেটের সামনে এই ঘটনা ঘটে।

আটকৃত ব্যক্তির নাম, দেল মোহাম্মদ (৬০), তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলকার মৃত লাহারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শাহ মখদুম কলেজের সামনে (তালাইমারি রোড সংলগ্ন) পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের সামনে ঘোরাফেরা করছিল দেল মোহাম্মদ।

এ সময় হঠাৎই সে পূজা মন্ডপের গেটের পাশে ব্যানার ছিঁড়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান , আটককৃত ব্যক্তির কথাবার্তা বেশ অসংলগ্ন মনে হচ্ছে । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তার মানসিক কোন সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com