বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হাবিপ্রবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হলের রুম দখলের অভিযোগ 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রুম দখলের অভিযোগ উঠেছে।
হল প্রশাসনের অনুমতি ছাড়াই ইকোনমিক্স বিভাগের ২০ ব্যাচের মো. সুজন ইসলাম নামের এক শিক্ষার্থী বুধবার (২ অক্টোবর) হলের ২৩৭ নম্বর রুমে উঠে বলে অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ ২৩৭ নম্বর রুমের দরজায় বড় করে লিখা, ‘মো. সুজন ইসলাম ECN 20, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এ বিষয়ে মুঠোফোনে সুজন ইসলাম জানায়, আমি হল অফিসে আবেদন পত্র হলে জমা দিয়েছিলাম। তারপর হলে উঠে গেছি। হল সুপারের অনুমতি নেই নি। আমি আগে হলে থাকতাম গণরুমে ছিলাম। দরজায় ছাত্রলীগ লিখা ছিল ঐটা ঢাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিখে দিয়েছি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার অধ্যাপক ড. আবুল খায়ের মো. মুক্তাদিরুল বারি চৌধুরী বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার অনুমতি ছাড়াই সে হলে উঠেছে। আর হলে উঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এখনো শিক্ষার্থীদের হলে উঠানো শুরু হয় নি।
জানা যায়, পূর্বে ২৩৭ নম্বর রুমে হাবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মামুন থাকতো। রুম ফাঁকা দেখে সুজন ইসলাম একা রুমে উঠে যান এবং দরজার সামনে নিজের নাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লিখে দেন।
এদিকে গত ১ অক্টোবরের মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে হল প্রশাসন। নতুন শিক্ষার্থী হলে উঠানোর লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল অ্যাটাচ বৈধ শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র চেয়েছে হল প্রশাসন। আবেদন অনুযায়ী মেধার ভিত্তিতে হলে উঠানোর কথা বলেছে হল প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com