শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

নড়াইলে বিএনপির ৩ নেতা গুরুতর জখম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি ও যুবদলের তিন নেতা মারাত্মক জখম হয়েছেন। সোমবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহতরা হলেন-মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক হাবিবুল বাশার সুমন, ওয়ার্ড যুবদল সদস্য নাঈম হোসেন এবং মাইজপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী লিপু সিকদার।

এর মধ্যে ধারালো অস্ত্রের কোপে সুমনের ডান হাতের তিনটি আঙ্গুল কেটে ঝুলে আছে। এছাড়া তার পিঠেও রড দিয়ে আঘাত করা হয়েছে। সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া নাঈমের ঘাড় ও মাথায় কোপ এবং লিপুর পিঠে রড দিয়ে আঘাত করা হয়েছে। তাদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় নেতাকর্মী ও ভুক্তভোগীরা জানান, সোমবার নড়াইল চৌরাস্তা এলাকায় অনুষ্ঠেয় নড়াইল জেলা বিএনপির সভায় আসার পথে দলীয় কার্যালয়ের কাছেই বিএনপি ও যুবদলের তিন নেতাকে কুপিয়ে জখম করে দলীয় প্রতিপক্ষরা। অভিযোগ রয়েছে, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সমর্থকরা তিন নেতাকে কুপিয়ে জখম করেছে।

গুরুতর আহত তিন নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সমর্থক বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের বাড়ি নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তারা মাইজপাড়া এলাকা থেকে জেলা বিএনপির সভায় আসছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com