বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হাবিপ্রবিতে ক্রিকেট ক্লাব গঠন, নেতৃত্বে সোহান-আকিব

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যাত্রা শুরু করলো হাবিপ্রবি ক্রিকেট ক্লাব। এতে শাহ আলম সরকার সোহানকে সহ-সভাপতি ও মো: আকিব রেজাকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাহবুব উল হাসান স্বাক্ষরিত পত্রে এই কমিটি  ঘোষণা করা হয়।
উক্ত কমিটি গঠনে প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, উপাচার্য (ভারপ্রাপ্ত)  এবং উপদেষ্টা হলেন অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ। ক্রিকেট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন মো: মাহাবুব-উল-হাসান), পরিচালক (ভারপ্রাপ্ত) শারীরিক শিক্ষা বিভাগ।
৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে ট্রেজারারের দায়িত্বে রয়েছেন মো: রাসেল ইসলাম, সহকারী পরিচালক,শারীরিক শিক্ষা বিভাগ। এছাড়াও রেজিস্টার পদে আবদুল্লাহ আল মারুফ  এবং সাংগঠনিক সম্পাদক পদে মুনতাসির রহমান সাকিব, মিনহাজুল ইসলাম ফাহিম এবং হাসান মাহমুদ ইমন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি শাহ আলম সরকার সোহান বলেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। দীর্ঘ দিন পর আমাদের হাবিপ্রবি ক্রিকেট ক্লাব হলো। আমাদের হাবিপ্রবিতে অনেক ভালো মানের ক্রিকেট খেলোয়াড় থাকলেও একটা প্লাটফর্মের অনেক দরকার ছিলো,সেজন্য বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখাকে ধন্যবাদ। আমাদের লক্ষ্য তরুণ ক্রিকেটার খুজে বের করে, তাদের সঠিক দিকনির্দেশনা দিয়ে ক্রিকেটর প্রতি ডেডিকেটেড রাখা। যে কথা না বললেই নয়, আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সাফল্য বয়ে নিয়ে আসার পাশাপাশি জাতীয় মানের ক্রিকেটার বের করে নিয়ে আসা আমাদের ক্লাবের লক্ষ্য।
উল্লেখ্য, পূর্বে বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com