বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকার হত্যা মামলার আসামি বরিশালে র‌্যাবের হাতে আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার

র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী এবং র‌্যাব-৪, সিপিসি-৩ কোম্পানীর একটি যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের আজ ২৪ সেপ্টেম্বর দুপুরে বরিশালের বিমানবন্দর থানাধীন সাতমাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে জেল পলাতক একজন মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী কয়েদি নং ৫২৬১/এ, মো: সোহেল রানা, পিতা: হানিফ আলী , সাং আউকপাড়া, থানা: আশুলিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ভিকটিম তানিম ২০১৭ সালের ২২ জুলাই সকাল ৯ টায় নিখোঁজ হন। এর তিনদিন পরে আশুলিয়ার খাগান গ্রামের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বেওয়ারিশ হিসেবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে করতঃ একটি অপমৃত্যু মামলা দায়ের করে। অপরদিকে তানিমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী নূরুন্নাহার ১০ আগস্ট কাফরুল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবতী গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে তার মাকে শুনিয়ে মুক্তি দেওয়ার আশ্বাসে বিকাশের মাধ্যমে টাকা আদায় করেন।

সেই মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে গ্রেফতার হন সোহেল। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবতীর্তে, ওই মামলায় আদালত তাকে মৃত্যুদন্ড রায় ঘোষণা করেন।

গত ৬ আগস্ট দেশব্যাপী সংহিসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে দাঙ্গা—হাঙ্গামা সৃষ্টি করে কৌশলে কারাগার থেকে পালিয়ে যায়।

কাশিমপুর কারাগারের জেলার বাদী হয়ে উক্ত পলাতক আসামীদের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় পলাতক কয়েদিদের গ্রেফতারে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে।

তদন্তে দেখা যায় যে, পলাতক আসামীরা নিজ এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করছে। র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গ্রেফতারকৃত আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-৮, সদর কোম্পানী এবং র‌্যাব-৪, সিপিসি-৩ যৌথ অভিযান পরিচালনা করে উক্ত জেল পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ সোহেল রানা’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com