বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি চেয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার

নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন।

এসময় বক্তারা বলেন, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামের সঙ্গে শিক্ষাখাতে বিশেষত কৃষিখাতে নানান উদ্ভাবনীর মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে, এখনো করে যাচ্ছে। হাবিপ্রবির শিক্ষকগণের গবেষণা প্রোফাইল বেশ চমকপ্রদ। তাদের মধ্যে থেকে একজন সৎ, শিক্ষার্থীবান্ধব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান করছি।

তারা আরো বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও শিক্ষকমণ্ডলী নিজেদের সুনিপুণ দক্ষতায় বিশ্বের নামিদামি জার্নালে পাবলিকেশনসহ গবেষণা ক্ষেত্রে তাদের পদযাত্রা অব্যাহত রেখেছেন। গবেষণাসহ অন্যান্য অবস্থানে যেখানে খোদ হাবিপ্রবির নামজাদা শিক্ষকমণ্ডলী রয়েছেন, সেখানে গবেষণার মূলধারার সঙ্গে সম্পর্কহীন কাউকে যেন উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে একজন সিনিয়র শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের গুঞ্জন উঠলে এর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট-কমেন্ট করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বক্তারা বলেন, বিগত সময়গুলোতে বারবার বাকৃবি থেকে ভিসি নিয়োগ হয়েছে। তারা শিক্ষার্থীবান্ধব ছিলেন না। ফলে জবাবদিহিতা, বৈষম্য, সেশনজট সহ বিভিন্ন দিকে অসামঞ্জস্যতা থেকে গেছে।

আর এ সমস্যা থেকে উত্তোরণের জন্য হলেও হাবিপ্রবি থেকেই ভিসি নিয়োগের জন্য সরকারের নিকট দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com