বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার

নারায়ণগঞ্জে ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন মাছিমপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাগর হোসেন ওরফে রাজিব (২৯) অপরজন লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন পশ্চিম বিঘা এলাকার রুহুল আমিনের ছেলে মোঃ আমির হোসেন (৩০)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদরে কাছ থেকে ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ক্রয় করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com