মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ধানক্ষেতে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে রমজান আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com