শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় চার বছর পর মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার

চাঁদপুরে ২০১৯ সালে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রায় এক বছর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার।

দীর্ঘ চার বছর পর বিচারের দাবিতে তার ছেলে মোহাম্মদ আবু তালেব জমাদার বাদী হয়ে একটি হত্যার মামলা করেন চাঁদপুর আমলী আদালতে। মামলায় তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয় আরো ৪০ থেকে ৫০ জনকে।

নিহত মোতালেব জমাদারের ছেলে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় প্রভাবের কারণে থানায় মামলা নেয়নি পুলিশ। আদালতে মামলা করতে চাইলে নানা রকম বাঁধার মুখে পরতে হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com