রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বরিশালের দুই যুবদল নেতাকে শোকজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার

দায়িত্বশীল পদে থেকে বিতর্কিত ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডের অভিযোগে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানকে কৈফিয়ত এবং ব্যাখ্যা তলব করে আগামী তিনদিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বরের স্বাক্ষরিত ওই প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানা গেছে, বরিশাল মহানগর যুবদলের দায়িত্বশীল পদে থেকে বিতর্কিত ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডের জন্য পদ স্থগিত করা বিএনপির এক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পক্ষে বিবৃতি প্রদান করা সাংগঠনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

উল্লেখ্য, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গত ৫ আগস্ট ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি এবং তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com