বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নগরীর সরকারি বরিশাল কলেজের সামনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যাণারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩রা আগষ্ট ছাত্রলীগের সন্ত্রাসী সৌরভ ও ইমরানের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।

আমরা এর কোন বিচার পাইনি সে সময়ে।

সৌরভ ও ইমরানের নেতৃত্বে আমাদের সামনে আমাদের ভাইদের মারা হয়েছে এবং মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে প্রশাসনের কাছে জানাচ্ছি।

আমরা লিখিত অভিযোগ দিছি প্রশাসনের কাছে, তাদের কাছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। যদি আমরা এর সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।

মানববন্ধনে এসময় সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মাহাজাবিন খান আরিশা, লামিয়া আক্তার কান্তা, মাশফি শরীফ, তানভির আহাম্মেদ রাফি, তৌহিদুল ইসলাম, তাইবিন ইসলাম, সাজ্জাদ বিন সাখাওয়াত, জাহিদুল ইসলাম, সোহানুর রহমান সেতু, অদ্রিতা ঘোষসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com