বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে হাবিপ্রবি 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার

১ মিলিয়ন সবজি চারা ও ৫ একর জমির ধানের চারা উৎপাদন করে বন্যা পরবর্তী খাদ্য নিরাপত্তায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ লক্ষ্যে মাঠ পর্যায়েও কার্যক্রম শুরু করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্লান্ট প্যাথলজি ও এগ্রোনোমি বিভাগের ৫ একর জমিতে এবং আশেপাশের কয়েকটি নার্সারিতে চারা উৎপাদন করবে কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

এ কার্যক্রমে দুই লক্ষ চারা সরবরাহ করবে ‘কৃষি বাজার’। এছাড়াও ‘Farmers Green Revolution’ এবং ‘IAAS Bangladesh HSTU’ এর সম্মিলিত প্রচেষ্টায় BRRI-75 ধানের ৭৮০ কেজি বীজ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা।

জার্মান ভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের” সহায়তায় ৫০০ কেজি (ডেনেশন ভ্যালু ২৬৫০০০ টাকা) ‘হাইব্রিড ধানী গোল্ড’ জাতের ধানের চারা উৎপাদনের কাজ চালমান।

কার্যক্রমের অংশ হিসেবে BINA-17 ধানের ৫০০ কেজি বীজ লক্ষীপুর উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরে আমন লোকাল ভ্যারাইটির ৫০০ কেজি বীজ সিলেট ও কুমিল্লার কয়েকটি উপজেলায় পাঠানো হবে।

কার্যক্রমকে গতিশীল করতে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংগঠনিক ঐক্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com