রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

উপদেষ্টার নির্দেশনার পরে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সম্প্রতি নির্মমভাবে পিটুনির শিকার হওয়া একটি হাতিকে বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে নিয়েছে বন বিভাগ।

কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় সনাক্ত করা হয়।

রাতভর প্রচেষ্টার পর মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ এবং ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়।

মাহুতের অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও বৃহস্পতিবার সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়।

বর্তমানে উদ্ধার টিম হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কের নিয়েছেন। এছাড়া হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, বর্ণিত হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com