বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নড়াইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী ও তার বন্ধুর ফাসির আদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রনি শেখ ও তার বন্ধু মেহেদী হাসানের ফাসির আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার(২৯আগষ্ট) নড়াইলের জেলা ও দায়রা জজ আলমাচ হোসের মৃধা এই রায় দেন।

মৃত্যুদন্ড ছাড়াও মামলায় দুই আসামীর প্রত্যেককে একলক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া হত্যার পরে লাশ গুম করে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপরাধে উভয়কে ৭ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মামলার রায়ে বলা হয়েছে,৪ বছর পূর্বে সদরের ষড়াতলা গ্রামের আছিয়া খাতুনের সাথে রনি শেখের বিয়ে হয়। তাদের সংসারে বায়েজিদ নামে একটি পুত্র সন্তান জন্মলাভ করে।

স্বামী রনি শেখ বাংলালিংক কোম্পানীর ডিস্ট্রিবিউটর থাকাকালে গন্ডব গ্রামের হাসিনা খানমের সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয়। এই ঘটনা নিয়ে আছিয়া এবং রনি শেখের মধ্যে প্রায়ই কলহ চলতো। এই পর্যায়ে স্ত্রী আছিয়া খাতুন কে চীরতরে সরিয়ে দেবার জন্য দুই বন্ধু লোহাগড়ার আলামুন্সির মোড় থেকে ২ লিটার পেট্রোল কেনে।

২০২২ সালের ৪ নভেস্বর সকালে দুই বন্ধু ষড়াতলা গ্রামের আনোয়ারের পুকুরে গোসল করার সময় হত্যার পরিকল্পনা করে। এরপর যে যার বাড়ি ফিরে গিয়ে সাড়ে এগারটার দিকে বন্ধু মেহেদী হাসান রনি শেখের বাড়িতে আসে।

এসময় মেহেদী হাসান ঘর মোছার মফ এর স্টিলের পাইপ দিয়ে আছিয়া খাতুনের মাথায় আঘাত করে। আছিয়া অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেলে গলায় ওড়না ও বালিশ চাপা দেয়।

এতে কাজ না হলে রান্নাঘরের বটি এনে গলা কেটে হত্যা করে। এরপর পেট্রোল ঢেলে আছিয়ার শরীর এবং ঘরে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ৫ নভেম্বর আছিয়া খাতুনে মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যামামলা দায়ের করেন। ২৭ জনের স্বাক্ষ্যগ্রহন শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com