শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরালো হবে – গোলাম মোহাম্মদ কাদের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১৬ বার

ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্যা অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিশেল লী এবং নেদারল্যান্ডস এর ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার আজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে অতিথিবৃন্দ এলে তাদের স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সৌজন্য সাক্ষাতে তারা জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরালো হবে। পরে কূটনীতিকবৃন্দ মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com