বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ছাত্রদের আন্দোলন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার

চাঁদপুর ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ খাঁনের পদত্যাগ ও বিচারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত দূর্নীতি, চাঁদাবাজ ও অস্ত্রোবাজ চেয়ারম্যান শরীফ খান এর বিরুদ্ধে বিক্ষোভ শেষে পরিষদের সামনে সমাবেশ ও আবস্থান কর্মসূচী পালন করে ছাত্র জনতা।

এ সময় তারা বলেন, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান মো. শরীফ খাঁন ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের দুর্নীতি করেছেন। ইতোমধ্যে তার বাড়ি থেকে অবৈধভাবে রাখা ককটেল, সরকারি কম্বল, ভিজিডির চালসহ টিসিবির বিভিন্ন পণ্য উদ্ধার করেছে প্রশাসন।

চেয়ারম্যানের অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ।

চেয়ারম্যানের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউনিয়ন জুড়ে চাঁদাবাজীর মহোৎসব করেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সন্ত্রাসী বাহিনী দিয়ে চলতো নির্যাতন। সে পদত্যাগ না করলে পরবর্তিতে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম জুনায়েদ, শাকিব খান, আরমান হোসেন, স্থানীয় জনতার পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদিয়া কিন্ডারগার্টেন’র প্রধান শিক্ষক হারুনুর রশিদ জামাল, জাকির হোসেন পাটওয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com