বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দক্ষিণাঞ্চলবাসীর জন্য অমাবস্যার বার্তা দিল পানি উন্নয়ন বোর্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার

আমাদের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্ত নদ নদী আছে এই সমস্ত নদ নদীর বেশির ভাগই হলো টাইডাল (জোয়ার-ভাটা) রিভার।

লোয়ার মেঘনা বাদে উজানের পানি বা উজানের বন্যার সাথে (আকস্মিক বন্যা) এই সমস্ত নদ নদীর পানি বৃদ্ধির সরাসরি সম্পৃক্ততা নেই বলা যেতে পারে।

এই অঞ্চলের নদ নদীর পানির তারতম্য ঘটে:
প্রথমত বর্ষা মৌসুমে আমাবস্যা এবং পূর্ণিমায় (আগে পরে মিলিয়ে চার পাঁচ দিন) এই সমস্ত নদনদীর পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে থাকে।

দ্বিতীয়ত আমাবস্যা এবং পূর্ণিমার সাথে যদি বৈরী আবহাওয়া, সাগরে লঘু চাপ বা নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি অথবা বাতাসের গতিবেগ বেশি থাকে তখন পানি বৃদ্ধির হার তুলনামূলক আরো বেড়ে যায়।

তৃতীয়ত এই অঞ্চলের জন্য সবচেয়ে ক্ষতিকর দিক হলো ঘূর্ণিঝড় যার কারণে সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচণ্ড ঘূর্ণি বাতাসের কারণে নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

গত ১৯ আগস্ট পূর্ণিমার সাথে সাগরে লঘু চাপ থাকার কারণে পূর্ণিমার দুদিন আগে এবং পূর্ণিমার দুই দিন পরে পানি বৃদ্ধির হার বেশি ছিল এবং বেশিরভাগ নদ নদীর পানি সর্বোচ্চ জোয়ারের সময় বিপদ সীমার উপরে উঠেছিল।

এখানে কয়েকটি বিষয় উল্লেখ্য যে বিপদসীমার উপরে পানি উঠে থাকার সময়কাল এক ঘন্টার কম বেশি হয়ে থাকে।

পরক্ষণে এই পানি ধীরে ধীরে কমতে থাকে এবং চার পাঁচ ঘন্টার ব্যবধানে সেই পানি ৫ থেকে ১০ ফিট পর্যন্ত কমে থাকে।

এবং আবার ধীরে ধীরে পানি বাড়তে থাকে এভাবে ২৪ ঘন্টার ব্যবধানে দুইবার সর্বোচ্চ জোয়ার এবং দুইবার সর্বনিম্ন ভাটা হয়ে থাকে।

তাই টাইঢাল নদীর ক্ষেত্রে ফোরকাস্টিং এর সময় “বিপদ সীমার উপরে” না বলে “সর্বোচ্চ জোয়ারের সময় বিপদ সীমার উপরে” উঠেছিল বলা শ্রেয়।

পূর্ণিমার প্রভাব শেয হয়ে যাওয়ার পর গত ২২ আগস্ট এর পর থেকে নদ নদীর পানি ক্রমাগত কমতে থাকে এবং উজানের পানির ঢল আসা সত্বেও আমাদের নদ নদীর পানি স্বাভাবিকভাবেই ক্রমাগত হ্রাস অব্যাহত আছে।

যেহেতু ২ আগস্ট আমাবস্যা তাই ৩০ আগষ্ট থেকে ক্রমাগত যে পনি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আাছে সেটা আমাবস্যার কারণে হয়ে থাকবে।

ফারাক্কা ব্যারাজ খুলে দেয়ার প্রভাব এই অঞ্চলের নদ নদীর উপর পড়র সম্ভবনা নেই ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com