বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে উপাচার্য হতে চান বিশ্ববিদ্যালয়টির প্রায় ২০ শিক্ষক 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই পদত্যাগ করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। এরপর একে একে স্বেচ্ছায় পদত্যাগ করেন রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক পদের ৪৮ শিক্ষক।

তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১২ জন এবং বিভিন্ন আবাসিক হলের জন্য ১৭ জন শিক্ষক-কর্মকর্তার সমন্বয়ে টিম গঠন করে পদত্যাগ করেন রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইফুর রহমান।

গত ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত ক্লাস শুরু হলেও নেওয়া হচ্ছে না সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সংশ্লিষ্ট মাধ্যম জানিয়েছে, উপাচার্য নিয়োগের পর পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ হলেই পরীক্ষা নেওয়া শুরু হবে।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হতে ইচ্ছুক অনেক সিনিয়র শিক্ষকেরা আবেদন জমা দিয়েছেন বলে গোপন সূত্রে জানা গেছে। নিশ্চিত নামের তালিকা পাওয়া না গেলেও কৃষি, বিজ্ঞান ও বিজনেস সহ অন্যান্য অনুষদের প্রায় ২০ জন শিক্ষক উপাচার্য হতে আগ্রহী বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হতে পারে। সে ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য হিসেবে দেখতে চান।

তবে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবী, কোনো অরাজনৈতিক শিক্ষার্থীবান্ধব শিক্ষক যেন উপাচার্য হিসেবে নিয়োগ পান।

দ্রুত সময়ের মধ্যেই উপাচার্য চাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন, উপাচার্য নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ে চলমান সঙ্কট অনেকটাই দূর হবে এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ সচল হবে।

শিক্ষার্থীরা বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য হিসেবে নিয়োগ পেলে পড়াশোনার পরিবেশ সমুন্নত থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ তিনি বিশ্ববিদ্যালয়টিকে অন্তরে ধারণ করেন।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিষয় সম্পর্কে তার পূর্ণ জ্ঞান ও সব তথ্যের ব্যাপারে অবগত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com