বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র-জনতাকে দেখতে বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও ছাত্র-জনতার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। নামিদামি চিকিৎসকরা এখানে বিশ্বমানের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দর্শনার্থীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। এজন্য সংক্রমণ এড়ানোর লক্ষ্যে উপদেষ্টা সাংবাদিকসহ দর্শনার্থীদের হাসপাতালে কম আসার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে ০৩ জন বিজিবি সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন র‌্যাব-এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ঢাকা বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ০৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ০৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com