বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার

অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবীর প্রেক্ষিতে পদত্যাগ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ প্রাপ্ত  প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম।

বুধবার(২১ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের নিকট তিনি লিখিত পদত্যাগ পত্র জমা দেন। শাহ আলম স্বাক্ষরিত ওই পদত্যাগ পত্রে তিনি লেখেন- ‘ আমি মো. শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করি এবং পদত্যাগ করলাম।’

পরে দুপুরে ওই পদত্যাগ পত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাবিপ্রবি শিক্ষার্থীদের একটি গ্রুপে পোস্ট করা হলে বিষয়টি সবার নজরে আসে।

পদত্যাগ পত্রে শিক্ষার্থীদের মধ্যে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের সুফি, তোফাজ্জল; ১৯ ব্যাচের মুন্না,রেজওয়ানুল হক; ২০ ব্যাচের সুজন ইসলাম, এনামুল; ২১ ব্যাচের ফাহমিদুল, ইমরান; ২২ ব্যাচের পারভেজ,শামীম, প্রদীপ, সাজিদ; ২৩ ব্যাচের তন্ময় রাসেল।

শাহ আলম বিজনেস স্টাডিজ অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে ছাত্রলীগের একাংশের নেতৃত্বে ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ গত ৮ জুন অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভায় মোট ১৬ জনকে নবম ও দশম গ্রেডের কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ১১ জনকে ওই নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com