বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে কোটা বৈষম্য আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ। আহত ১৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪২ বার

দিনাজপুরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলায় অন্তত ১৫ জন আন্দোলনকারী আহত হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার ১২ টার দিকে দিনাজপুর সরকারি কলেজের সামনের সড়ক অবরোধ করে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা।

এ সময় তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাদের দাবি মেনে নেওয়া আহবান জানান। কলেজ মোড় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রায় আধাঘন্টা দিনাজপুর- ঠাকুরগাঁও, দিনাজপুর- রংপুর সড়ক যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ সময়ে অতর্কিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ১৫ জন আহত হয়।
পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ জানায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। সড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com