বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪১ বার

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ের সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এ কথা জানান। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৈঠকে মন্ত্রী বলেন, কাবাডি ও দাবা বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দুটি খেলা।

খেলা দুটিকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

 

আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। দেশের প্রতিটি বিদ্যালয়ে যাতে কাবাডি ও দাবা খেলাকে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি।

এ সকল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমরা খেলা দুটিকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। দেশের তৃণমূল পর্যায়ে যদি খেলাদুটিকে ছড়িয়ে দেয়া যায় তাহলে জাতীয় পর্যায়েও ভালো খেলোয়াড় তৈরী হবে।

মন্ত্রী বলেন, যে সকল ক্রীড়া ফেডারেশন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ভালো ফলাফল করছে, তাদেরকে আরো ভালো ফলাফল অর্জনে মন্ত্রণালয় থেকে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা প্রদান করা হবে।এ সময়ে ক্রীড়া ফেডারেশনের জন্য বাজেট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: হাবিবুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com