বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সভাপতি সুমন, সম্পাদক শাহীন, সাংগঠনিক শাওন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর আত্মপ্রকাশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার

বরিশালে কর্মরত পেশাদার সংবাদ কর্মীদের নিয়ে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর আত্মপ্রকাশ করেছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের বরিশাল ব্যুরো শাহীন হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সদস্যদের আত্মনির্ভরশীলতা সৃষ্টি ও স্বনির্ভরতা সৃষ্টিই সংগঠনের মূল লক্ষ্য।

শুক্রবার (১৫ মার্চ) বরিশাল নগরীর আগরপুর রোডস্থ বরিশাল সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি পদে জিটিভি এর বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বরিশালের খরব পত্রিকার সম্পাদক ইমরান সিকদার সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিবেদক শাওন খান, কোষাধ্যক্ষ চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দপ্তর সম্পাদক মানবকণ্ঠের ফাহিম ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরটিভির আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাই টিভির পারভেজ রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো জিহাদ রানা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সকালের সযয়ের বরিশাল প্রতিবেদক এম জহির, বনিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, একুশে টিভির বরিশাল ব্যুরো সুখেন্দ এদেবর, আজকের পত্রিকার বরিশাল ব্যুরো খান রফিক, দীপ্ত টিভির বরিশাল প্রতিবেদক মর্তুজা জুয়েল, দৈনিক যুগান্তরের নাসির উদ্দিন ও জনকন্ঠের বরিশাল ব্যূরো খোকন আহমেদ হীরা।

আলোচনা সভা শেষে বরিশালে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন গনমাধ্যমের ৩০ জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com