মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে থানায় অভিযোগ

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৬১ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে  কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের সাহাব উদ্দিনের সন্তান আশ্রাফ হোসেন রুবেন্সের নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ বাদী হয়ে অভিযোগ করেছেন । অভিযোগ নং ১০৯৩/২০/০৬/২০২১

 

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আজেবাজে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তি এবং ভোটের সময় মন্ত্রী মহোদয় চর ফকিরাতে আসলে হাঁটুর নিচে ভেঁঙ্গে হাতে ধরিয়ে দিবো বলে শব্দ ব্যবহার করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটার্স দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের দীর্ঘদিনের সম্মান ক্ষুণ করে ।

 

বর্ণিত আসামী উক্ত স্ট্যাটার্স দেওয়ার সাত মিনিট পরে ডিলিট করে দেয়ায় লিংক সংগ্রহ করা সম্ভব হয় নাই । উপরে বর্ণিত আসামী কোম্পানীগঞ্জে অপরাজনীতির হোতাদের অপরাজনীতিতে নিজেকে সামিল করিয়া উক্তরুপ ও অশুদ্ধতাপূর্ণ আচরণ করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ব্যবহার করিয়া স্ট্যাটার্স দিয়ে রাষ্ট্রীয় শিষ্টাচার বর্হিভূত আচারণ করে ।

 

উক্ত আসামীর এমন আচরণে বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় মন্ত্রী মহোদয়ের সম্মান নষ্ট করার বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা একান্ত আব্যশক ।

 

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দীন আনোয়ার বলেন, অভিযোগ  নেওয়া হয়েছে । অভিযোগের ভিত্তিতে  তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com