বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিক্ষাব্যবস্থায় গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নেই। নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নির্যাতন ও শ্লীলতাহানির নিত্যনৈমিত্তিক ঘটনা শিক্ষাব্যবস্থাকে অনিরাপদ করে তুলেছে। এর জন্য দায়ী অবৈধ ক্ষমতার চর্চা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল নগরীর বান্দরোড সাউথ কিং অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বরিশাল জেলার সভাপতি এইচ এম আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সালাহউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতী সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সহ সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মাদ ওসমান গনী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি তানভীর আহমাদ শোভন, সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন প্রমুখ।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর চরমোনাই। নতুন কমিটিতে মো. সালাহউদ্দিনকে সভাপতি, মো. মাসুম বিল্লাহ সহসভাপতি এবং মো. ইবরাহীম ফয়সালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com