মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, র‌্যাগিং ও গুজবসহ নানাবিধ সাইবার অপরাধ কর্মকান্ডের প্রতিরোধ বিষয়ক আলোচনা

জাহিদ হোসাইন জুয়েল. বরিশাল
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ বার

মাদক, সন্ত্রাস, র‌্যাগিং ও গুজবসহ নানাবিধ সাইবার অপরাধ কর্মকান্ডের প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। রোববার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির (বিপিএম-সেবা, পিপিএম)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাস। সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এ ধারা অব্যাহত রাখতে হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও র‌্যাগিং এর মত অপরাধগুলো একটি ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিনষ্ট করে। এগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

এসময় মূখ্য আলোচক বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম-সুখ্যাতি নির্ভর করে আপনাদের সার্বিক কর্মকান্ডের উপর। আপনারা এমন কোন কর্মকান্ডে জড়াবেন না যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়। মাদক, সন্ত্রাস, র‌্যাগিং ও গুজবসহ নানাবিধ সাইবার অপরাধের মত সামাজিক ব্যাধিগুলোর বিষয়ে আপনাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। এবিষয়ে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com