শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সমর্থকদের উপচে পড়া ঢলে অশ্রুসিক্ত স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার

জনসভায় সাধারণ মানুষের আগমনের অশ্রুসিক্ত হলেন বরিশাল সদর ৫ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন।

দুপুরে বরিশাল সদর উপজেলার মৌলভীরহাট হিজলতলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি উপস্থিত হলে তার নারী সমর্থকদের আগমনের ঢল নামে ।

এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মঞ্চে বসে সাধারণ মানুষের আগমন দেখে কেঁদে ফেলেন।

এ সময় তিনি বলেন তার সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এসআর সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে শুধুমাত্র ৪০ হাজার লোকের চোখের চিকিৎসা করা হয়েছিল।

হাজার হাজার মানুষকে তিনি বিনামূল্যে মৌলিক চাহিদাগুলো সাহায্য করে গেছেন কিন্তু মানুষ সেই ভালোবাসার টানে জনসভাকে জনসমুদ্রে রূপ দেবেন সেটা তিনি ভাবতেও পারেননি।

তাই আগামী দিনে মানুষের ভালোবাসা ধরে রাখার জন্য নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তিনি তার সংগঠনের মাধ্যমে সেবা কার্যক্রম চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com