বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

বিজয় দিবসের প্রাক্কালে জেলা প্রশাসকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা প্রদান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ বার

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ কে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবসের প্রাক্কালে দশজন জন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক প্রদান করা হয়।

এবার যে ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৫ জন বরিশাল মহানগরীর এবং ৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ আঃ জলিল বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালিক শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক হাওলাদার।

সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা এ, কে, এম আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) এম এ মলেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হোসেন গাজী ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব ইসলাম।

এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বৃন্দ, বীর মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com