বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বরিশালে যথাযথ মর্যাদায় মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার

বরিশালে যথাযথ মর্যাদায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন।

সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার এই স্লোগান নিয়ে আজ ১০ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে যথাযথ মর্যাদায় মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com