বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

মাদক বিস্তারের পরিণাম জঙ্গীবাদের মতোই ভয়াবহ- জিএম কাদের

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৭৯২ বার

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মাদক বিস্তারের পরিণাম জঙ্গীবাদের মতোই ভয়াবহ। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম ধংস হয়ে যাবে।

 

তাই মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে বিশেষায়িত ইউনিটি গঠন করতে হবে। আজ রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমের সাম্প্রতিক সংবাদে ইতোমধ্যেই দেশবাসী জেনেছে এলএসডি, আইস, খাট-এর মত মরণনেশায় আসক্ত হয়ে পড়েছে আমাদের তরুণ সমাজ।

 

এছাড়া ইয়াবা, ফেনসিডিল, মদ ও গাজা আরো সহজলভ্য হয়ে পড়েছে। জাতির জন্য এর মত দুঃসংবাদ আর হতে পারে না। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে না পারলে জাতি হয়ে পড়বে অকর্মণ্য, উগ্র এবং অসভ্য। ধংস হয়ে যাবে তারুণ্যের অমিত সম্ভাবনা। তখন কোনভাবেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।

 

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মাদক বিরোধী অভিযানে গেলো তিন বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে কয়েকশো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই মাদক নির্মূলে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com