বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জেল থেকে বেরিয়েই বিএনপির শাহজাহান ওমর পেলেন নৌকা

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

এ ঘটনার পরপরই তাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে রিজভী জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে অবহিত করা হলো।

জামিনে কারাগার থেকে বেরোনোর পরদিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নও পেয়েছেন তিনি।

সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন শাহজাহান ওমর।

তাকে ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরপর বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জামিন পান শাহজাহান ওমর। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com