বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিএনপি’র ডাকা হরতালে সারাদেশে ১৯ টি আগুন

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২১৮ বার

১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর (হরতালের ২ দিন) সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৭টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৯টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

ঢাকা সিটিতে ৪টি, ঢাকা বিভাগ ১টি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া,সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩১ ইউনিট ও ১৫৬ জন জনবল কাজ করে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৯৫টি আগুন লাগার (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

১৯ নভেম্বর
রাত ১.২০-সরিষাবাড়ি, ট্রেনে আগুন (তিনটি বগি)
১.৩০-বগুড়া, ট্রাকে আগুন
১.৪০-ফেনী, লালপুর, ১টি কাভার্ড ভ্যানে আগুন
৩.২০-নাটোর, ভবানীগঞ্জ, বাসে আগুন
৮.৩০-কাজী আলাউদ্দিন রোড, বঙ্গবাজার। সিএনজি ককটেল বিস্ফোরণে আগুন।
১৭.৩৫-গোদাগাড়ি, রাজশাহী ১টি বাসে আগুন
১৯.১৫-নন্দীগ্রাম, বগুড়া, ১টি ট্রাকে আগুন
২০.১০-মহিপাল, ফেনী, ১টি বাসে আগুন
২০.২৫-আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে, ধানমণ্ডি, ১টি বাসে আগুন
২১.৫২-পুঠিয়া, রাজশাহী, ১টি বাসে আগুন
২১.৫৮-যাত্রবাড়ী থানার সামনে, ১টি বাসে আগুন
২২.২৫-নন্দীগ্রাম, বগুড়া, ১টি ট্রাকে আগুন
২২.৫৮-মিরের বাজার, টঙ্গী, ১টি ট্রাকে আগুন

২০ নভেম্বর
রাত ১২.৪২- কামারখন্দ, সিরাজগঞ্জ, ১টি ট্রাকে আগুন
৪.০৫- সাতকানিয়া, চট্টগ্রাম, ৩টি বাসে আগুন
৪.৪৫-মিরসরাই, ১টি ট্রাকে আগুন
১৪.৩৫- মিরপুর ১০ নং, বিআরটিসি ১টি বাসে আগুন।

ফায়ার সার্ভিসের দেয়া তথ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com