মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

খালি মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না -ইসলামী আইনজীবী পরিষদ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বার

আজ ২০ নভেম্বর দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন বাতিলের প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতির চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামে আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমান শেখ-এর সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল এডভোকেট মোঃ মশিউর রহমানের ও সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে এডভোকেট লুৎফর রহমান শেখ বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।এই তামাশার নির্বাচন রুখে দিবে জনগণ। সচেতন সকল আইনজীবীকে এই নির্বাচন কমিশন বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের আমীর পীর সাহেব চরমোনাই জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।

ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা সক্ষম রয়েছি। এখনো সময় আছে দ্রুত সময়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করুন,অন্যথায় এর দায়ভার শেখ হাসিনা সরকারকে নিতে হবে।

প্রতিবাদ সমাবেশে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সহ সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া,জয়েন্ট সেক্রেটারী
এডভোকেট হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, এডভোকেট বিল্লাল মজুমদার,অ্যাডভোকেট নজরুল ইসলাম,ঢাকা বার শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.হাছিবুল ইসলামসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com