শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালে আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু

জাহিদ হোসাইন জুয়েল, বরিশাল ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮৪৪ বার

দীর্ঘ ২ মাসেরও বেশি সময় পর সারা দেশের মতো বরিশালেও নিম্ন আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর আজ রোববার সকাল থেকে আগের মতো স্বাভাবিক পরিবেশে জেলার আদালতের কার্যক্রম শুরু হয়।

 

এতে সন্তোষ প্রকাশ করেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। বিচারপ্রার্থীরা জানান, দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলা জটের সৃষ্টি হয়েছিল। পিছিয়ে যাচ্ছিল মামলার বিচার। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনার ফলে মামলা জট নিরসন হবে। প্রত্যন্ত এলাকার মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে।

 

সিনিয়র আইনজীবীরা বলেন, করোনার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় ছোট ও মধ্যম পর্যায়ের আইনজীবীরা আর্থিক অনটনে ছিলেন। এখন আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ায় তারাও পরিবার-পরিজনের জীবিকার অবলম্বন পাবেন। বিচার ব্যবস্থা স্বাভাবিক রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com