বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গৌরনদীতে গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার

বরিশাল জেলার গৌরনদী থানাধীন এলাকা হতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম প্রধান ২ জন আসামী মামলার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, জামাল হাওলাদার (৩৮), পিতা-নেচার উদ্দিন হাওলাদার ও মিরাজ মৃধা (৪৫), পিতা-মৃত হারুন মৃধা, উভয় সাং-সাহেবের চর’কে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।

বিবরণে জানা যায় যে, ভিকটিম নিশু বেগম (২০) একজন সহজ সরল প্রকৃতির মেয়ে। গত ২৫/০৯/২০২৩ তারিখ নিশু তার মামার বাড়ি গৌরনদী থানাধীন কুতুবপুর থেকে বাবার বাড়ি মুলাদী থানাধীন নাজিরপুর এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

একই তারিখ সন্ধার কিছুক্ষন পরে নিশু নদী পাড় হওয়ার জন্য গৌরনদী থানাধীন সরিকল ইউনিয়নের সাহেবের চর (হোসনাবাদ) বাজারের খেয়া ঘাটে পৌছাইলে খেয়াঘাটের দায়িত্বে থাকা জামাল ও মিরাজ মৃধা এবং অজ্ঞাতনামা ২/৩ জন নিশুকে বলে “খেয়া ঐ পাড়ে গেছে, এই পাড়ে আসতে অনেক সময় লাগবে তুমি আমাদের টোল ঘরে গিয়া বসো”। সে সরল বিশ্বাসে তাহাদের কথায় উক্ত স্থানে রাত অনুমান সাড়ে ৯ টা পর্যন্ত বসার পরে আসামিরা বলে খেয়া আর আসবে না তুমি আমাদের সাথে থাক। এতে সে আসামীদের কথায় রাজি না হইলে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া গৌরনদী থানাধীন সরিকল ইউনিয়নের সাহেবের চর (হোসনাবাদ) বাজারের খেয়া ঘাটের টাকা তোলার (টোল ঘর) ঘরের মধ্যে রাত অনুমান আড়াইটা পর্যন্ত ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম কৌশলে আসামীদের মধ্যে হইতে একজন লোকের মোবাইল ফোন দিয়ে ভিকটিমের মামাকে বিষয়টি খুলে বলতেই বিবাদীরা জানতে পেরে ভিকটিমের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় এবং ভিকটিমকে ভয়ভীতি দেখায়। ভিকটিমের মাতা বিভিন্ন স্থানে খোজাখুজি পর ভিকটিমকে হোসনাবাদ খেয়া ঘাটে টোল ঘরে গিয়া অসুস্থ্য অবস্থায় পায় এবং ঘটনার বিষয়ে জানতে পারে।

পরবর্তীতে তার মাতা রাশিদা বেগম(৪৫), বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com