বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ভারী বর্ষণে জলাবদ্ধতা হাবিপ্রবিতে, নিয়মমাফিক চলছে ক্লাস-পরীক্ষা

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার
টানা তিনদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। ক্যাম্পাসের স্থানে স্থানে পানি জমে রয়েছে। স্কুল মাঠ, শহীদ মিনার এলাকা প্লাবিত হয়েছে পানিতে। এরমধ্যেই চলছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ভারী বর্ষণ শুরু হওয়ার পর পুরো সময় সাপ্তাহিক ছুটিই ছিলো। কিন্তু আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রুটিন অনুযায়ী পরীক্ষায় বসতে হচ্ছে। আজকের ল্যাব পরীক্ষা রয়েছে। স্থানে স্থানে পানি জমে আছে। এমন আবহাওয়ায় ক্লাস পরীক্ষায় উপস্থিত হওয়া দুঃসাধ্য ব্যাপার।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, বিশ্ববিদ্যালয় হতে জেলা শহরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। শহরের শিক্ষার্থীদের এ ভারী বর্ষণে ক্লাসে আসতে খুব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেকের জরুরি কাজ আছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে যেতেই হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই চলাফেরা করা কষ্টকর হয়ে পড়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ফাইনাল পরীক্ষাগুলোর বিষয়ে অফিসিয়ালি সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে তৎক্ষণাৎ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায় না।
তিনি বলেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ পরীক্ষা বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আবহাওয়া এরকম থাকলে আমরা এ বিষয়ে আলোচনা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com