বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে তরুন প্রজন্মের ছাত্রদল ও যুবদল করার কথা নয় —– আমির হোসেন আমু

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২০৪ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর জাতীয় চারনীতিকে ছুৃঁড়ে ফেলা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়।

৭৫ থেকে বিভিন্ন মেয়াদে তিন দশক এ দেশ শাসন করেছ স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষত বিক্ষত করা হয়। প্রজন্ম থেকে প্রজন্মকে স্বাধীননতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে দেয়া হয় নাই। যদি তারা জানতো তাহলে আজকে ছাত্র দল যা যুবদল করার কারো কথা নয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ১৭ আগস্ট ( বৃহস্পতিবার) বিকেলে নগর ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু হত্যাকান্ডকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড উল্লেখ করে আমির হোসেন আমু বলেন পাকিস্তান ভেঙে ফেলার অপরাধেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই সেই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির দেশি – বিদেশি ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার বঙ্গবন্ধু পরিবার।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান তার জীবনদ্দশায় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কোন কাজ করেন নাই। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতা বিরোধিত অপশক্তিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করেছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু,জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী সচিব মিজানুর রহমান শহীদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com