সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

বরিশালে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার

আজ ১৩ আগস্ট রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল রেজওয়ান আহাম্মেদ পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

এসময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম সভায় আগত সকলের সাথে পরিচিত হন এবং সকলের সমন্বয়ে বরিশাল জেলাকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সবাই একসাথে কাজ করার আহবান জানান।

পাশাপাশি বরিশাল জেলার আইন-শৃংখলা কমিটির সার্বিক পরিস্থতি তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com