মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালের সিটি কলেজে এইচ এস সি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪১৯ বার

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বরিশাল সিটি কলেজে।

আজ শনিবার সকালে কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কলেজ দিবা ও নৈশ এর সভাপতি মোঃ মশিউর রহমান খান।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য রাখেন।

এবং আগামী পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করে সফলতার সাথে নিজের জীবন ও কলেজের মান উন্নয়ন করা যায় সে বিষয়ক কথা বলেন তিনি।

তিনি আরো বলেন বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সিটি কলেজ আগামী দিনে শুধু বরিশাল নয় দেশের মধ্যে যেন শিক্ষার মান উন্নয়ন করতে পারে এবং কলেজের সকল ব্যবস্থা যেন উন্নয়ন হয় সে ব্যাপারে সকলের সতর্কতার সাথে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ করার কথা জানান তিনি।

পরে চুয়ালি বিদায়ী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কলেজের সভাপতি মোঃ মশিউর রহমান খান। এ সময় গভর্নিংবডি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান, অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সদস্য শুভাশিস ঘোষ বাপ্পি, বিশ্বজিৎ দত্ত ও নুরুল ইসলাম।

পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আনসারী।

এ বছর এই কলেজ থেকে ২৮৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com