বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওবায়দুল কাদেরকে নিয়ে ‘কটূক্তি’ করায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তাক আটক

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৯৬ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ ।

 

আটক কৃত জিয়াউর রহমান সম্রাট নামের ওই কর্মকর্তা নোবিপ্রবির পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) বিভাগের সহকারি পরিচালক পদে কর্মরত রয়েছেন বলে জানা যায়। আজ শনিবার (১৯ জুন) দুপুর তিনটার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের উত্তমপুর লামছি গ্রাম থেকে তাকে আটক করে কবিরহাট থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নোবিপ্রবির ডিপিডি দফতরের সহকারি পরিচালক জিয়াউর রহমান সম্রাট তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে ওবায়দুল কাদেরকে ‘কটূক্তি’ করা হয়েছে এমন অভিযোগে শুক্রবার (১৮ জুন) রাতে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় সম্রাটের কর্মকান্ডে ওবায়দুল কাদের এর অর্জিত সম্মান ক্ষুণ্ণ হয়েছে।

 

গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি,অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে জিয়াউর রহমান সম্রাটকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ চলছে,জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com