বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নানা অভিযোগে বরিশালে লঞ্চ যাত্রা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৭২ বার

বরিশাল ঢাকা নৌ রুটে ঈদের ছুটিতে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মের তাগিদে ফিরছেন রাজধানী ঢাকায়।

বরিশাল থেকে সরাসরি ঢাকায় ৮টি লঞ্চ চলাচল করছে পাশাপাশি ঝালোকাঠি ও পিরোজপুরের তুষখালী থেকে আসা আরও দুটি লঞ্চ সংযুক্ত হয়ে মোট ১০ টি লঞ্চ বরিশাল থেকে ঢাকায় যাত্রা করছে।

যাত্রীদের তীব্র চাপ থাকায় আগের তুলনায় লঞ্চের কেবিন ও সাধারণ যাত্রী ভাড়া কিছুটা বৃদ্ধি পেয়েছে এমনটি অভিযোগ করছেন যাত্রী সাধারনগন।

অপরদিকে কেবিনের টিকিট বেশিরভাগ সিন্ডিকেট চক্রের কাছে জিম্মি রয়েছে। ফলে কাউন্টারে কেবিনের টিকিট না পেয়ে লঞ্চঘাটে আসলে দালাল চক্র অধিক মূল্যে সেগুলো বিক্রি করছে।

তবে ঈদের এই সময়টাতে অধিক ভাড়া নেয়ার প্রচলন দীর্ঘ সময় ধরেই রয়েছে। যদিও লঞ্চ কর্তৃপক্ষ বলছেন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেয়া হচ্ছে যেহেতু যাত্রী চাপ বেশি তাই কেবিনের অভিযোগ থাকবেই।

সাধারণ সময় বরিশাল থেকে তিনটি লঞ্চ চলাচল করলেও কুরবানীর এই ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে ঈদ করতে আসা সাধারণ মানুষ ফিরছেন কর্মস্থল রাজধানী ঢাকায় ফলে লঞ্চের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

বরিশাল থাকা নৌ রুটের সরকার নির্ধারিত সাধারণ যাত্রী ভাড়া ৪৬৯ টাকা হলেও নেয়া হচ্ছে ৪০০।

তবে কেবিনের ভাড়া টা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ৫ থেকে ৬০০০ টাকার ভিআইপি কেবিন এখন নেয়া হচ্ছে ৮ হাজার টাকা। আর ১০০০ টাকার সিঙ্গেল কেবিন নেয়া হচ্ছে ১২০০ টাকা, ২০০০ টাকার ডাবল কেবিন নেওয়া হচ্ছে ২২০০ থেকে ২৪০০ টাকা। তবে কাউন্টার থেকে এই দামে পেলেও সিন্ডিকেট চক্রের কাছ থেকে নিতে হচ্ছে তিন থেকে চার হাজার টাকা দিয়ে।

তবে যাত্রী নিরাপত্তায় র্যাব পুলিশ এর পাশাপাশি আনসার সদস্যাও কাজ করছে। ছিনতাইকারি ও মলম পার্টি থেকে সাধারণ যাত্রীদের রক্ষায় গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।

যদিও প্রতিদিনই ছিনতাইকারীর চক্রের কয়েকজন সদস্যকে আটক করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com