বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ছাগলনাইয়া ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, ১০ জনকে আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার

ফেনী ছাগলনাইয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই রবিউল হক সাঈদ (২২) কে ছুরিকাঘাতে হত্যা মামলার ঘটনায় ১০ জনকে আটক।

মুল আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর ও বাকী ৯ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১ জুলাই) বিকেলে রবিউল হক সাঈদ হত্যা মামলায় গ্রেফতারকৃত ১০ জন আসামিকে ফেনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ এর আদালতে তোলা হয়, এক নাম্বার আসামী রফিকুল ইসলামকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বাকী ৯ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ঈদের পরদিন শুক্রবার (৩০ জুন) বিকেলে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে রবিউল হক সাঈদ তার বোনকে নিয়ে উপজেলার পর্যটন স্পট এককুইল্লা দিঘী নামক স্থানে বেড়াতে যায়।

ওই সময় চম্পকনগর এলাকায় বখাটেরা তার বোনকে নিয়ে আজেবাজে কথা বললে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সজিবকে জানালে তিনি বাজারে এলে মীমাংসা করে দিবেন বলে জানান।

রবিউল হক সাঈদ মীমাংসার জন্য বাজারে গেলে সিএনজি থেকে নামার সাথে সাথে বখাটেরা তাকে ঘেরাও করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।

এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন বখাটেদের আটক করে স্থানীয় চেয়ারম্যানের অফিসে নিয়ে তালাবদ্ধ করে রাখেন। নিহত রবিউল হক সাঈদ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা বিবি মরিয়ম (৪৮) বাদী হয়ে ছাগলনাইয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আটককৃত আসামিরা হলেন: নেত্রকোনা জেলার কাঠপুরা (বনগাঁও) গ্রামের (চম্পকনগর তার শ্বশুর বাড়ী) রফিকুল ইসলাম (২২), ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামের বেলাল হোসেন শুভ (২২), রুবায়েত হোসেন রাফি (১৯), শেফাউল করিম রিহান (২২), গোফরান উদ্দিন (৩০), মেহেরাব হোসেন সায়েম (১৮), নাসির উদ্দিন (৪২), আশরাফুল ইসলাম রাকিব (২১), ইকবাল হোসেন সাব্বির (২৫) ও নোয়াখালী জেলার চরজব্বর এলাকার উত্তর বাঘা (সমিতি বাজার) মোঃ ইমাম হোসেন (২২)। এছাড়া চম্পকনগর গ্রামের (নানার বাড়ী) মোঃ নয়ন (২০) মোঃ শাকিল (২০) সহ আরো অজ্ঞাত ৫/৬ জন আসামি পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার এসআই শাখাওয়াত হোসেন বলেন, এই হত্যা মামলায় ১০ জন আসামীকে আদালতে হাজির করে এক নাম্বার আসামী রফিকুল ইসলামের ৭ দিন রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। বাকি ৯ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এজাহার নামিয় ও অজ্ঞাত বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com