বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১১ গবেষক

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৮২ বার
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১১১ জন গবেষক শিক্ষক ও শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৩২।
শুক্রবার (৩০ জুন) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫০ হাজার ৮শ’ ৫২ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১৮০ টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষক স্থান পেয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের এই তালিকায় সব গবেষককে ১২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে রয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, দ্বিতীয় স্থানে অ্যানিমেল প্রডাকশন ক্যাটাগরিতে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে ছালমা, তৃতীয় স্থানে জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিফিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া, চতুর্থ স্থানে রয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক। পঞ্চম স্থানে রয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো শামীম হোসেন।
এ ছাড়া গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, ৭ম স্থানে, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ৮ম স্থানে ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ৯ম স্থানে জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং ১০ম স্থানে রয়েছেন এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ নুর কবির।
উল্লেখ্য যে, গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বসেরা গবেষক ও সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com