শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দরিদ্র কৃষক সুভাষ চন্দ্র’র পাশে হাবিপ্রবি ছাত্রলীগ

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২১৬ বার
কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে।
সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের সাথীপুর গ্রামের দরিদ্র কৃষক সুভাষ চন্দ্রের ২০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।
সুবিধাভোগী কৃষক সুভাষ চন্দ্র বলেন, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। উপকার হলো।ছাত্রলীগকে ধন্যবাদ।
এ সময় সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভালো লেগেছে। আমরা ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোনো নির্দেশনা মানতে বদ্ধ পরিকর।
কর্মসূচিতে হাবিপ্রবি ছাত্রলীগের পরিচিত মুখ ইলিয়াস দেওয়ান, সাব্বির মাহমুদ শুভ, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না, বকুল, শুভ্র, মামুন, সজিব, অনিক, ফরহাদ, মাহবুবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com